ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ নাজমুল হক সাঈদী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাইয়ের নেতৃত্বে অর্ধশতাধিক অ্যালামনাই প্রতিনিধি অংশ নেন।
সৌজন্য সাক্ষাৎকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন অ্যালামনাই নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোশাররফ হোসেন ফারুক, অধ্যাপক ড. আবু সিনা, বদরুদ্দোজা আব্দুর রউফ ও অ্যাডভোকেট আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ও আবুল কালাম আজাদ, গঠনতন্ত্র বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. আব্দুল করিম, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নাসির উদ্দীন মিঝি, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আকতার হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিন, রাজনৈতিকবিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুল ইসলাম, জনসংযোগবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল বারী, অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট তাজ উদ্দিন এবং ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফীসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের পাশে থেকে আন্তরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় অ্যালামনাইদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি সবসময় পাশে থাকবে বলে জানান।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।