চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ গবেষণা অনুদান প্রদান হয়েছে। কলেজের শিক্ষক ও গবেষকদের মধ্য থেকে আবেদনের প্রেক্ষিতে মোট ৭ জনকে ০৫ লক্ষ টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়।

গতকাল শনিবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ সার্ভিসের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট মেডিকেল বিজ্ঞানী ও প্রথিতযশা আন্তর্জাতিক গবেষক অধ্যাপক ডা. এম এ ফায়েজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির সাবেক ডীন অধ্যাপক মো. আমির হোসেন। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এভিইজার ও রিসার্চ সেলের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিনা আখতারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিইএসএইচ এর ইসি কমিটির সেক্রেটারী অধ্যাপক মো. নুরুন্নবী, ট্রেজারার জালার উদ্দিন আকবর, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও চমেবি দন্ত অনুষদের সাবেক ডীন অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী হোসাইন, সআিইএমসিএইচ এর পরিচালক ডা. অং সুইং প্রু মারমা, সিআইডসিএিইচ এর পরিচালক অধ্যাপক ডা. শাহকিুল জাব্বার। গবেষনা সেলের সদস্য সচিব অধ্যাপক ডা. পারভেজ ইকবাল শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এম এ ফায়েজ বলেন এই প্রতিষ্ঠান শিক্ষা ও গবেষণায় যেভাবে এগিয়ে যাচ্ছে অদূর ভবিষ্যতে দেশের গন্ডি পেরিয়ে এই প্রতিষ্ঠানের সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তিনি গবেষণা প্রকল্পে অনুদানের মাধ্যমে গবেষকদের উৎসাহ প্রদানের এই ধারা অব্যাহত রাখার জন্য প্রতিষ্ঠানের উদ্যেক্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আমির হোসনে বলেন- এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে খুব সময়ে এতদঞ্চলের বাইরেও সারাদেশে একটি যুগান্তকারী স্বাস্থ্য-শিক্ষায় পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হয়েছে। কতৃপক্ষের অব্যাহত সহযোগীতা ও সুদক্ষ নেতৃত্বে এ প্রতিষ্ঠান আরো অনকেদূর এগিয়ে যাবে।