জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ) ‘হাম’ আক্রান্ত শিশুদের চিকিৎসায় দিশেহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঢাকার হাসপাতালগুলোতে হেল্পলাইন চালু করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মো. জুলফিকার (০১৭১০৪৯৮৯০৯) ও ডা. মাশুক (০১৮৩৫৫১২৫৫০), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (০১৭০৬৫২০৯৮৭) ও ডা. সানি (০১৫৫৮৯৫৯৬৫০)। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আব্দুল্লাহ আল মামুন (০১৬০৮০৭৩৬৪২) ও ডা. মাজহারুল ইসলাম (০১৫৪০৭৫২৪৮৭)।
এছাড়াও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতালের ক্ষেত্রে ডা. তন্নী শেখ (০১৯৯৯৩৯৮৭৭৯), ডা. আল আমিন (০১৭১৮৬৬২৪৬৩), ডা. হাবিব (০১৫৩৩-৭৯৪৭৪৪), ডা. তাওফিক ইমনের (০১৩১০৯৩৮৫৭৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (০১৭৭০৫৯১৫২৯) ও ডা. উসামা (০১৮২৬৭১১৯২৪) এবং ডা. এমআর খান শিশু হাসপাতালে (মিরপুর-২) ডা. আশিকুর রহমান শুভর (০১৬৭৬৫৬৫১১৮) সঙ্গে ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এনএইচএ’র আহবায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন চালু করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এনএলএ’র দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালামের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর উল্লেখ করা হয়।