বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম চীন, হংকং ও ফিলিপাইন সফর শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরেছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।

একই ফ্লাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম এবং সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।

এ সময় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো. ইয়াকুব আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে জনাব মিয়া গোলাম পরওয়ার, মাওলানা আব্দুল হালিম এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দলীয় কর্মসূচিতে অংশ নিতে দিনাজপুরের উদ্দেশে রওয়ানা হন। অন্যদিকে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ)-এর উদ্দেশে রওয়ানা হন।

উল্লেখ্য, গত ৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত চীন ও ফিলিপাইন সফর শেষে ২১ জুলাই দেশে ফেরেন মাননীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। আজ তিনি ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফিরে আসেন।