জেলার রোকনদের মান উন্নয়নের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে রোকনদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১লা আগষ্ট শনিবার সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভার শীলমন্দির এলাকায় পালকি কমিনিউনিটি সেন্টারে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মো আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আ জ ম রহুল কুদ্দুসের সভাপতিত্বে জেলা সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীক কর্মপরিষদ সদস্য ও মাওলানা মো:আব্দুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, প্রধান অতিথি বক্তব্যে সহকারী সেক্রেটারি মো আব্দুল হালিম বলেন অনেকেই জামায়াতের সমালোচনা করতে চায় যে জামায়াতে ইসলামী শরিয়া আইন চায় না ইনসাল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে বিজয় লাভ করবে এবং ইনসাফ ভিত্তিক রাস্ট্র প্রতিষ্ঠা করবে, তাই শপথের কর্মী হিসাবে সকলকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন রোকদের সব ক্ষেত্রে উত্তম আমলের পরিচয় দিতে হবে। আল্লাহ ফরজ বিধান পর্দাকে যথাযথ ভাবে অনুসরণ করতে হবে।সহি কুরান তেলোয়াতের গুরুত্ব দিতে হবে।শিক্ষা শিবিরে জেলার সকল উপজেলা থেকে বাছাইকৃত রোকনরা উপস্থিত ছিলেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটয়ারী, সহকারী সেক্রেটারি মো আব্দুল মালেক, জেলা কর্মপরিষদ সদস্য মো আক্তার হোসেন, মো: আরশাদ আলী ঢালী ,অধ্যাপক মাওলানা এ কে এম ইউসুফ,, মাওলানা মো: মোখছেদুর রহমানে,মাওলানা মো: হেমায়েত উদ্দিন, ডা: মো: ইব্রাহীম দেওয়ান, সুরুজ মাষ্টার, মো: শাহজাহান সরকার, এইচ এম বায়েজিদ , মো: শামিম মোল্লা, সহ সকল উপজেলা আমিরা উপস্থিত ছিলেন।
রাজনীতি
জামায়াতে ইসলামী কুরআন হাদিস ভিত্তিক ইনসাফ পূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়
স্থান
মুন্সিগঞ্জ