বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, আমি সরকার প্রধানকে আল্লাহর কুরআনের ভাষায় বলতে চাই আপনি সতর্ক হয়ে যান। নয়তো আমরা না চাইলেও আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ যাত্রা শুরুর আগে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, আমাদেরকে প্রশ্ন করা হয় ছয় মাস যেতে না যেতে আপনারা কেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন। আমি এর জবাবে বলবো সরকার ক্ষমতা গ্রহণের ছয় মিনিট না যেতেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে লংমার্চ পালনের মাধ্যমে সরকারকে যেই বার্তা দিতে চাচ্ছি সরকার যদি সেটি বুঝতে না পারে তবে পরিণতি আরও ভয়াবহ হতে পারে।