বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেলারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের মন্ত্রীরা তাল হারিয়ে ফেলছেন। তারা কখন কী বলবেন সেটাও ঠিক করতে পারেন না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ যাত্রা শুরুর আগে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের গণরায় মেনে নিয়ে সংসদ অধিবেশনের ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে কিন্তু সরকার সেটি করেনি। সেই ট্রেন সরকার মিস করে ফেলেছে।

তিনি বলেন, ১৮০ দিনের মধ্যে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের ট্রেনও সেপ্টেম্বরের পর মিস হয়ে যাবে। তাই সেপ্টেম্বরের মধ্যেই গণভোটের গণরায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।