‎জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার মুখপাত্র ও সহসভাপতি রাশেদ প্রধান এর বাসভবনে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব জাগপা নেতৃবৃন্দ।

‎আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আজ দেশের জনগণ ও বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাকরুদ্ধ স্বাধীনতা এবং অবরুদ্ধ বাসভবন এমন পরিস্থিতিতেই চলছে বাংলাদেশের শাসন ব্যবস্থা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের পতিত স্বৈরাচারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ।

‎নেতৃবৃন্দ আরো বলেন, রাশেদ প্রধান পতিত স্বৈরাচার বিরোধী বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়ে ছিলেন। জুলাই আন্দোলনে রাশেদ প্রধানের অবদান ছিলো "হয় তো লাশ, না হয় ইতিহাস" আজ যারা রাশেদ প্রধান এবং জাগপার রাজনীতির ইতিহাস খুঁজেন তারা বিগত সতের বছর গুপ্ত ছিলেন। সাধু সাবধান।

‎নেতৃবৃন্দ অবিলম্বে রাশেদ প্রধানের বাসভবনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।