রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী ৫ ই সেপ্টেম্বর ১১ দলের আহবানে ঢাকা থেকে চট্টগ্রাম লাখো মানুষের লংমার্চ এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চে সহযোগিতা এবং অংশগ্রহণ করে ৫ কোটি মানুষের গণরায় বাস্তবায়নে এগিয়ে আসুন।

তিনি রংপুর-দিনাজপুর অঞ্চল সফরের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামী রংপুর মহানগর কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন। মিয়া গোলাম পরওয়ার সম্প্রতি রংপুরে ঘটে যাওয়া প্রবীণ শিক্ষক গণপতি চক্রবর্তীর স্বপরিবারে হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি ভদ্র শিক্ষিত পরিবারের এই নৃশংস হত্যাকান্ড মেনে নেয়া যায়না। তিনি বলেন সরকারের অনেক এজেন্সী আছে, এমন ভদ্র পরিবার কেন হত্যার শিকার হলো তারা এর মূল কারন উদঘাটন নিশ্চিত করবেন।

মিয়া গোলাম পরওয়ার সরকারের ৬ মাসের অর্জনের বিষয়ে বলেন, সারা দেশে তীব্র সার সংকট চলছে। বিদ্যুৎ এর লোডশোডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আজ এক ঘন্টায় ৩ বার বিদ্যুৎ চলে যায়। রংপুরবাসী এর নিরব সাক্ষি। গ্যাসের সংকট, বিদ্যুৎয়ের সংকট, জ¦ালানী সংকট আর সারের সংকটে রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষ এবং কৃষক ভাইয়েরা চরম বির্পযস্ত। রংপুর অঞ্চলতো কৃষির রাজধানী। সেখানে সার সংকট চলছে তীব্র। এর মধ্যে আইনশৃংখলা পরিস্থিতির অবনতিতে মানুষ আতংকিত অতিষ্ঠ। সরকার বলছে একটু সময় দেন। কিন্ত ৬ মাসতো চলে গেল, সময়টা কম নয়। আপনারা এসব নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন ? এর দায় সরকারের। রাষ্ট্রিয় ক্ষমতা ব্যাবহার করে সরকারের উচিৎ জনর্দুভোগের বিষয়ে নজর দেয়া এবং এসব সংকট দুর করার পদক্ষেপ নেয়া।

তিনি বলেন, আমরা হতাশ হচ্ছি, সরকার নির্বাচনের পুর্বে জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার। সরকার রাষ্ট্র ক্ষমতায় বসে সরকারী আধাসরকারী স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানে দলীয় করন করে সরকারী লোকদের সরিয়ে দিয়ে তাদের দলীয় পদধারী নেতাদের চেয়ারম্যান প্রশাসক বানিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যা একটি নির্বাচিত সরকারের কাছে আশা করা যায় না। তারা শ্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, আর এখন সবার আগে বিএনপি। তারা পরাজিতদের সরকারী লাভজনক পদে বসিয়েছেন। বিরোধী দলের র্নির্বাচিত এমপিদের আসনে অনির্বাচিত নারী এমপিদের খবরদারীর দায়িত্ব দিয়েছেন। ক্ষমতাসীন সরকার জাতির কাছে ওয়াদা করেছিল জুলাই সনদ বাস্তবায়নের জন্য। সেই ওয়াদা তারা আজও বাস্তবায়ন করেনি। রাষ্ট্রপতির একই অধ্যাদেশে সংসদ এবং গণভোট তারা আজ অস্বিকার করছ্।ে একই আদেশের একটি মানেন, আর একটি মানেন না। তাহলে আপনাদের এমপি মন্ত্রী সবই অবৈধ। ৫ কোটি মানুষের জনরায়ের সাথে বিশ^াষ ভঙ্গ করেছেন। বলছে সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই। তাই জুলাই সনদ কে অক্ষুন্ন রাখা, যার ভিত্তিতে নির্বাচন হয়েছে তা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছি। এর চর্তুথ কর্মসূচী হিসেবে আগামী ৫ ই সেপ্টেম্বর ১১ দলের আহবানে ঢাকা থেকে চট্রগ্রাম লাখো মানুষের লংমার্চ করে চট্রগ্রামের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ অনুষ্ঠিত হবে। এই লংমার্চ সবাই মিলে সহযোগিতা এবং অংশগ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, আমরাও জাতির কাছে ওয়াদা করেছিলাম। বিরোধি দল হিসেবে আমরা সেই দায়িত্ব গঠনমুলক ভাবেপালন করছি। তিনি বলেন, আমরা সরকারের ভালো কাজের গঠনমূলক সহযোগিতা এবং জাতির র্স্বাথ বিরোধী কাজে সমালোচনা এবং বিরোধিতা করবো।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান,

রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর সহকারী সেক্রেটারি আল আমীন হাসান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।