ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে যারা জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকারের তারিখ জানিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় দলটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে যারা জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার বেলা ৩টায় রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা। আগামিকাল শনিবার বেলা ৩টায় ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা। উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি।