ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ, ধ্বংস ষড়যন্ত্র, ব্যাংক লুটপাটকারী এস আলম ও তার দোসরদে পুনর্বাসনের চক্রান্তের প্রতিবাদে ঢাকা খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, গাজীপুরসহ সারাদেশে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ব্যাংকটির গ্রাহক ও বিনিয়োগকারীসহ সাধারণ জনসাধারণ। এসব মাববন্ধনে তারা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বানকে স্বপদে পুনর্বালের দাবি, পাচারকৃত অর্থ পুনরুদ্ধার, পাচারকারীদের বিচার, ন্যায্য ও বৈধ মালিকানা পুনঃপ্রতিষ্ঠা বিতর্কিত আইন বাতিলসহ ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানানো হয়।
ঢাকা : এস আলমের বিচারসহ ৪ দাবিতে গতকাল রোববার সকাল ১০টা রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।
খুলনা ব্যুরো : ইসলামী ব্যাংক নিয়ে নতুন করে ষড়যন্ত্র ও ব্যাংক লুটপাটকারী এস আলম এবং তার দোসরদেরকে ব্যাংকিং খাতে পুনর্বাসনের চক্রান্তের প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে নগরীর ডাকবাংলো মোড়ে অব¯ি’ত ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি পেশ করে।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসলামী ব্যাংকের গ্রাহক অধ্যাপক জি এম আমান উল্লাহ। এতে বক্তৃতা করেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, এস এম এ রব শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর কাদের পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন, বিশিষ্ট পাট ব্যবসায়ী ও রফতানীকারক গাজী শরিফুল ইসলাম অহিদ, খালিশপুর দোকান মালিক সমিতির সেক্রেটারি মুহিব্বুর রসুল, বিশিষ্ট ব্যবসায়ী জি এম আব্দুল্লাহ, মো. আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুম, ওয়াহিদুজ্জামান, মোঃ আসলাম হোসাইন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা দেশের কোটি কোটি গ্রাহক ও আমানতকারীর স্বার্থে ৭ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানান। দাবিগুলো হলো-ব্যাংক লুটেরাদের পুনর্বাসন প্রতিরোধ; পাচারকৃত ও আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধার; দ্রুত বিচার কাজ নিশ্চিত ও দৃষ্টান্তমূলক শাস্তি; ন্যায্য ও বৈধ মালিকানা পুন:প্রতিষ্ঠা; অবৈধভাবে নিয়োগকৃতদের পুন: প্রবেশ প্রতিরোধ; বিতর্কিত আইনগত সুবিধা বাতিল ও ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি কোটি গ্রাহক, আমানতকারী, উদ্যোক্তা, রেমিট্যান্স এবং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আ¯’ার জায়গা। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে লুটপাট প্রতিরোধ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও শক্তিশালী অব¯’ায় জনগণের ভালবাসা ও আ¯’ার জায়গায় পরিণত করতে হবে।
সিলেট ব্যুরো: ইসলামী ব্যাংকিং খাত ধ্বংস, গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের আ¯’া ফিরিয়ে আনতে এমডি ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। গতকাল রোববার বেলা ২টায় ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদ সিলেটের উদ্যোগে নগরীর তালতলা¯’ বাংলাদেশ ব্যাংকের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিষদের প্রধান সমন্বয়ক ফাতির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পথে হাটছে। তারা দেশের ব্যাংকিং খাত ও ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী এস আলম গংদের ফের ফেরানোর চেষ্টা করছে। বিগত অন্তর্বর্তীকালিন সরকার ব্যাংকিং খাত পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল। কিš‘ বিএনপি সরকারে এসেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্টাইলে লুটেরা ও পাচারকারীদের পুনর্বাসনের জন্য আইন পরিবর্তন করেছে। দেশে ফ্যাসিবাদী স্টাইলে ব্যাংক লুটপাটের চেষ্টা জনগণ সফল হতে দিবেনা। অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনার দায়িত্ব মূল উদ্যোক্তা প্রকৃত শেয়ার মালিকদের হাতে তুলে দিতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা দেশের কোটি কোটি গ্রাহক ও আমানতকারীর স্বার্থে ৭ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকটির গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী শহীদ আহমদ চৌধুরী সাজু, সাবেক ব্যাংকার বদরুল আমীন হারুন, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এ্যালিগেন্ট শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ওয়েস্টার গ্রুপের ইমরান হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি হুমায়ুন কবির লিটন, ব্যাংক গ্রাহক শরীফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী খলিল আহমদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, গোলাম কিবরিয়া ও ব্যাংক গ্রাহক তানজির হোসেন প্রমূখ।
রংপুর অফিস ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ, ব্যাংকের দৃশ্যমান উন্নতি না হওয়া এবং গ্রাহকদের আস্থা সংকটের অভিযোগ তুলে ব্যাংকের চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করেছে ইসলামী ব্যাংক এর সচেতন গ্রাহক ফোরাম, রংপুর শাখা। একই সঙ্গে ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
গতকাল রোববার সকাল ১১টায় রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শাখার সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। পরে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা ও গ্রাহকরা।
মানববন্ধনে অন্নানের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক অ্যাডভোকেট তারেকুজ্জামান তারেক, জিল্লুর রহমান মুন্সি, বাবুল হোসেন, অধ্যাপক আবুল হাশেম বাদল, শাহানত মিয়া, নারী গ্রাহক সালমা খাতুন জান্নাত।
মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে ব্যাংকের স্থিতিশীলতা রক্ষায় পরিচালনা পর্ষদ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে চেয়ারম্যানের পদত্যাগ দাবি আরও জোরালো করা হবে বলেও জানান তারা। মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা বন্ধ করতে হবে-এই দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম গাজীপুর মহানগর শাখা।
গত শনিবার নগরীর শিববাড়ি মোর এলাকার সড়কে আয়োজিত এ মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’ ও অনিয়মের অভিযোগ তুলে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগজনক।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মুনির আহমাদ খান, ডা. আমজাদ হোসেন খান, মোঃ আবু নাইম মোল্লা, মাওলানা হারুনুর রশিদ সিরাজী, মোঃ ইয়াসিন শরীফ সুমন, মোঃ শাহনূর হোসেন শাহীনসহ সচেতন গ্রাহক সমাজের প্রতিনিধিরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গ্রাহকদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যাংক খাতে যে কোনো ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার ও দখলদারিত্বের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বরিশাল অফিস : গতকাল রোববার বেলা ১১টায় বরিশাল নগরীর বগুড়া রোড ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।
ব্যাংকের গ্রাহক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রাহক ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, মিজানুর রহমান ও মো. সালেহ উদ্দিন আহম্মেদ প্রমুখ।