মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির অনিশ্চয়তায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। মঙ্গলবার (১২ মে) দিনের শুরুতে এশীয় অঞ্চলে অপরিশোধিত তেলের দাম বেড়ে ৩০ সেন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৪.৫১ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৩১ সেন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে ৯৮.৩৮ ডলারে দাঁড়িয়েছে।

সোমবারেরও তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ার পর আজও তা অব্যাহত আছে। গতকাল তেলের উভয় প্রধান সূচক প্রায় ২.৮ শতাংশ বেড়ে বন্ধ হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে না মেনে উপহাস করার পর ওয়াশিংটন ও তেহরান একে অপরকে হুমকি দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ সমাধানের অনিশ্চিয়তা তেলের দাম আরও বাড়াতে পারে।

সূত্র : রয়টার্স ও আলজাজিরা