বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'অনুপম সাংস্কৃতিক সংসদ' এর উদ্যোগে বাংলাদেশে সুস্থ সংস্কৃতির পথিকৃৎ ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক কবি মতিউর রহমান মল্লিক রহ. এর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট বিকেল ৫ টার দিকে রাজধানী ঢাকার মল্লিক অডিটোরিয়ামে পবিত্র কুরআনে হাকিম তিলাওয়াত অতঃপর অনুপম সাংস্কৃতিক সংসদ'র পরিচালক জুবায়ের হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুপম সাংস্কৃতিক সংসদ'র সম্মানিত চেয়ারম্যান হাফেজ দেলোয়ার হোসাইন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ'র সম্মানিত নির্বাহী পরিচালক জাকির হোসাইন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও শিশু সংগঠক নাঈম আল ইসলাম মাহিন এবং সমন্বিত সাংস্কৃতিক সংসদ'র সাবেক নাট্য সম্পাদক ও অনুপম সাংস্কৃতিক সংসদ'র সাবেক পরিচালক জনাব শাহ্ কামাল।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ'র অফিস সম্পাদক জনাব হুজ্জাতুল ইসলাম এবং অনুপম সাংস্কৃতিক সংসদ'র উপদেষ্টা জনাব রাশেদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মরহুমের পরিবারের সদস্য কবি নাঈম আল ইসলাম মাহিন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের ব্যবস্থাপনায় ছিলেন অনুপম সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন অনুপম পরিচালক জুবায়ের হোসাইন।