আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ২০১৪ বিশ্¦কাপজয়ী জার্মানি। গত ২১ মে ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের দল ঘোষণা করেন নাগলসমান কোচ জুলিয়ান নাগেলসমান। দলে সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তন ঘটেছে সাবেক অধিনায়ক গোলকিপার ম্যানুয়েল নয়্যারের। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র খেলোয়াড় হিসেবে শুধু নয়্যারই থাকছেন এবারের আসরে। যদিও ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি তবে সেই সিদ্ধান্ত বদলে আবার জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ এই গোলরক্ষক। এটি হবে তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। এছাড়া অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে দল সাজিয়েছেন নাগেলসমান। নয়্যার দলে ফিরলেও নেতৃত্বের দায়িত্ব থাকছে জশুয়া কিমিখের কাঁধে। গোলরক্ষক: অলিভার বাউমান, ম্যানুয়েল নয়্যার, আলেকজান্ডার ন্যুবেল। রক্ষণভাগ: ভালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন, যোশুয়া কিমিখ, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, যোনাথান তাহ, মালিক থিয়াও। মিডফিল্ডার: নাদিয়েম আমিরি, লেওন গোরেৎজকা, পাসকাল গ্রস, লেনার্ট কার্ল, জেমি লেওয়েলিং, জামাল মুসিয়ালা, ফেলিক্স এনমেচা, আলেকসান্দার পাভলোভিচ, লেরয় সানে, অ্যাঞ্জেলো স্টিলার, ফ্লোরিয়ান ভির্টজ। আক্রমণভাগ: ম্যাক্সিমিলিয়ান বেয়ার, কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, নিক ভল্টেমাডে।
ফুটবল
জার্মানির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণাজার্মানির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ২০১৪ বিশ্¦কাপজয়ী জার্মানি। গত ২১ মে ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের দল ঘোষণা করেন নাগলসমান কোচ জুলিয়ান