পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মাদ নজরুল ইসলাম লেবু মাওলানা।
গত ১৪ এপ্রিল বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল মন্ডলের বাড়ি পরিদর্শন করেন।
সাম্প্রতিক এক ভয়াবহ অগ্নিকা-ে তার বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেলে পরিবারটি সহায়-সম্বল হারিয়ে চরম দুর্ভোগে পড়ে।পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সান্ত¡না দেন। এ সময় তিনি ব্যক্তিগত পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
সংসদ সদস্য বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সরকার ও ব্যক্তিগত উদ্যোগে সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।