আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টর-অটোচার্জার ও মোটরসাইকেলের ত্রিমুকী সংঘর্ষে মনোয়ার হোসেন (৬২) নামের অটোচার্জার চলক নিহত এবং যাত্রীসহ ৭জন গুরুত্বর আহত হয়েছে। নিহত মনোয়ার হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। গত শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সান্তাহার-রানীনগর সড়কের আদমদীঘি উপজেলা ডাঙ্গাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহত যাত্রীরা জানায়, গত শুক্রবার সকালে তারা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মনোয়ার হোসেনের ব্যাটারি চালিত অটোচার্জার (টমটম) যোগে একই এলাকার রাফিয়া খাতুন, রাজিয়া সুলতানাসহ ৫জন যাত্রী চিকিৎসার উদ্দেশ্যে নাটোরের নলডাঙ্গা যান। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় আদমদীঘির ডাঙ্গাপাড়া মোড় এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর ও মোটরসাইকেলের সাথে অটোচার্জারের ত্রিমুকী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোচার্জারের চালক মনোয়ার হেসেন নিহত হয় এবং অটোচার্জার ও মোটরসাইকেলের ৭জন গুরুত্বন আহত হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, আইনী প্রক্রিয়া শেষে লাস পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে।