ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ছাবের আহমেদ (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজের ধানক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন ছাবের আহমেদ। চেয়ারে বসে আগুন জ্বালিয়ে ফসল রক্ষার চেষ্টা করছিলেন তিনি। হঠাৎ একটি বন্য হাতি তাকে আক্রমণ করে। এতে তার দুই পা, একটি হাত ও মুখে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।