কুষ্টিয়ার খোকসায় বালু বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। এছাড়াও অনন্ত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর ১২টায় উপজেলার ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুঠিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।