রাজধানীর রমনায় এসি মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এ দুর্ঘটনার পর দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা হলেন মোহাম্মদ মামুন (৩২), মোহাম্মদ রসুল (৩০) ও রতন চন্দ্র (৩২)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দুপুর ২টার দিকে রমনা এলাকা থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দুর্ঘটনা
রাজধানীতে এসির কম্প্রেসার বিস্ফোরণে ৩ যুবক দগ্ধ
রাজধানীর রমনায় এসি মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন।