মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় তোতা মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি ফুটওভার ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া নওগাঁ জেলার রানীনগর থানার স্থানীয় বাসিন্দা মো. আমজাদ মিয়ার ছেলে।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, জামালদি এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপভ্যানটি ধাক্কা দিলে তোতা মিয়া গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও পিকআপভ্যান দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।