শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : শ্যামনগর থানা মসজিদ ও নাসরুল উলুম সিদ্দিকীয়া কুরবানিয়া মাদরাসার বহুতল বিশিষ্ট ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম। গত ২৬ এপ্রিল ২০২৫ ( শনিবার) বেলা ১১ টায় শ্যামনগর থানা মসজিদ ও মাদরাসার আয়োজনে এ উপলক্ষে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ - মসজিদ মাদরাসা কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে মসজিদে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, বিশেষ অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, জেলা বিএনপি নেতা ড.মো: মনিরুজ্জামান মনির,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাবেক আহবায়ক সোলায়মান কবীর,উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, সেক্রেটারি এস, এম, মোস্তফা কামাল, মাদরাসা মসজিদের সহ-সভাপতিদ্বয় আফজালুল হক ও আলহাজ্ব সিদ্দিকুল ইসলাম বকুল ও মোহতামিম মুফতী আব্দুল খালেক প্রমূখ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মসজিদ মাদরাসার পরিচালনা কমিটির ও এলাকাবাসীর সিদ্ধান্ত মোতাবেক মসজিদ মাদরাসার ভবিষ্যতে উন্নতির লক্ষ্যে স্থায়ী সমাধান কল্পে এ উদ্যোগটি প্রশংসার দাবী রাখে।