চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর প্রভাষক ইসমাত জাহান তামান্না’র উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ এর সামনের সড়ক ওই মানববন্ধনে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া বলেন- আমার কলেজের সহকর্মী সমাজকর্ম বিভাগের প্রভাষক ইসমাত জাহান তামান্নাকে তার নিজ গ্রাম নাওতলায় সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে। এসময় তার হাতে থাকা আইফোন ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় তার পিতা অধ্যক্ষ আবুল কাশেমকেও মারধর করে সন্ত্রাসীরা। গণতান্ত্রিক এই দেশে শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে আমরা কঠোর আন্দোলনের পথে যাবো।

মানববন্ধনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওই কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, আনোয়ার হোসেন ভূইয়া, রিতা রাণী সরকার, রুহুল আমিন, শিক্ষার্থী মো. নাছের।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদার, নূর মোহাম্মদ সরকার, মো. আলাউদ্দিন, শামীমা সুলতানা, আব্দুস সাত্তার, প্রভাষক জোহরা বেগম, বিএম নাজমুল হক, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান, মেজবাহ্ উদ্দিন, রিংকন সাহা, সোহেল খান প্রমুখ।