নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতের এই অগ্নিকাণ্ডে শিক্ষক, লাইব্রেরি ও অফিস রুমের ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কলেজের অধ্যক্ষ দেওয়ান গোলাম রাব্বানী জানান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল আসার আগেই অফিসের আলমারিতে রাখা শিক্ষার্থীদের বিভিন্ন সনদপত্র, উপবৃত্তির কাগজপত্র ও কলেজের অতি গুরুত্বপূর্ণ ফাইলপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে তিনি ধানণা করছেন।