গৗরনদী (বরিশাল) সংবাদদাতা: গৌরনদী উপজেলা গণঅধিকার পরিষদ ছাত্র সমাজ সুধী সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ৪ এপ্রিল উপজেলার কারিতাস এনজিও অফিস মিলন আয়তনে গৌরনদী উপজেলা শাখা গণআধিকার পরিষদ সভাপতি মোহাম্মদ সোলায়মান তুহিনের, সঞ্চালনায় কেন্দ্রীয়, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মিয়ার, সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি’র সিনিয়র নেতা, আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উন্নয়ন ও সুশাসন শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম জহির,
উপজেলা বিএনপির সদস্য সচিব, শরীফ জহির সাজ্জাদ হান্নান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলাউদ্দিন উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির শরীফ, সিনিয়র শিক্ষক মোহাম্মাদ বাদশা মিয়া, গণঅধিকার পরিষদ গৌরনদী পৌর আহবায়ক জহিরুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক কানিশ ফতেমা,মোহাম্মদ অলিউল ইসলাম,প্রমানন্দ ঘরামি, মোঃ বাপ্পি শিকদার, তানভীর হাসান তানিম প্রমূখ। বক্তারা সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ সর্বস্তরের মানুষের সমন্বয় ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান।