কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল চাপায় ৭৩ বছরের বৃদ্ধ আলাউদ্দিন শেখ নিহত হয়েছে। সদকী ইউনিয়নের বাটিকামারা মজিদ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সে বাটিকামারা গ্রামের মৃত আফসার শেখের ছেলে। জানা যায়, আলাউদ্দিন শেখ বাড়ির সম্মুখে রাস্তার পাশে বসে থাকা অবস্থায় পার্শ্ববর্তী দড়িমালিয়াট গ্রামের জানকে শেখের ছেলে জুয়েল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে চাপা দেয়। পরবর্তীতে স্থানীয়রা তার চাচাকে মারাত্মক আহত অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চাপায় একজন বৃদ্ধ মারা গেছেন। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
কুমারখালীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল চাপায় ৭৩ বছরের বৃদ্ধ আলাউদ্দিন শেখ নিহত হয়েছে।