মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা : দুই কোটি বাইশ লক্ষ টাকা ব্যায়ে মাগুরার মহম্মদপুর উপজেলা আধুনিক ডাকবাংলোর ডুপ্লেক্সবিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী-এমপি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী- এমপি বলেন, ‘আমাদেরকে যারা ভোট দিয়েছেন আমরা তাদেরও কাজ করবো, যারা আমাদেরকে ভোট দেয়নি তাদেরও কাজ করব। ক্ষমতা অপব্যবহার যারা করবে তাদেরকে আমরা কোনক্রমেই সহ্য করবো না।’ সবাই মিলে বিএনপিকে সফল করতে চাই। যদি বিএনপিকে সফল করতে পারি এবং পরিকল্পনা অনুয়ায়ী কাজ করতে পারি তবে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে।

দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট ক্ষমতায় থেকে নানান অনিয়মের সাথে জড়িত হয়ে দেশকে একটি দারিদ্র্য দেশে পরিণত করেছে। সঠিক নৃতত্বের অভাবে আমরা আজও দারিদ্র্যের সাথে লড়াই করছি। প্রধান মন্ত্রী তারেক রহমান একজন ডাইনামিক মানুষ। আমরা কোন অনিয়মের সাথে জড়িত হবো না।

তিনি বলেন, আমরা কেউ গুম খুন হত্যার সাথে জড়িত হবো না। বিগত সরকারের মতো দূর্নীতিও করবো না। কেউ আইনের ঊর্দ্ধে নয়। মাদকের বিরুদ্ধে আমরা কোন কম্প্রোমাইজ করবো না। মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, প্রহেলা বৈশাখ কোন মুসলমান, হিন্দু, খ্রিষ্টান,বৌদ্ধদের উৎসব নয়, এটি সাধারণ মানুষ ও কৃষক সমাজের উৎসব। আনন্দ ও মঙ্গল শোভাযাত্রা একই জিনিস। এবার পহেলা বৈশাখের অনুষ্ঠানের নাম হবে”বৈশাখী শোভাযাত্রা।

জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. খাঁন রোকনুজ্জামান ও আমিনুল ইসলাম পিকুর খানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন- মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, মাগুরার জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মামুন, পুলিম সুপার মোল্যা আজাদ হোসেন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসীনা মমতাজ বেগম। মঞ্চে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহানুর জামান প্রমুখ।