বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আপনারা উন্নয়ন কাজে নিজেরদের কিংবা আত্বীয়দের জন্য কোন তদবির করবেন না। যারা ভাল কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের কাজ করতে দিন। কাজের মান নিয়ে তদারকি করুন। কাজ যাতে শত ভাগ সুন্দর ও সুন্দর মত শেষ হয় সেটা নিশ্চিত করতে হবে।
তিনি শনিবার দুপুরে বহুল আকাঙ্খিত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা বাজার ভায়া রাজৈর সড়কের ১ হাজার ৭ শত ৫০ মিটার চেইনেজে ধলেশ্বরী নদীর উপর ৩ শত ৩৬.৪ মিটার “রাজৈয় সেতু’’র ভিত্তি প্রস্তর স্থাপন শেষে নদীর তীরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, পিপিএম-সেবা, মানিকগঞ্জ এলজিডির নির্বাহী প্রকৌশলী এস. এম. লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন সহ এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি তদন্ত আসাদ্জ্জুামানসহ বিভিন্ন দপ্তর প্রধান। উল্লেখ্য, ৪৮ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যায়ে এটি মানিকগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তাবায়ন করছেন।