গাইবান্ধার পলাশবাড়ী থানায় অনাকাক্সিক্ষত ঘটনায় দায়েরকৃত মামলায় আরও ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ; আদালতে সোপর্দ।

গত ৪ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মাহমুদুল হাসান পলাশ (৩৫) ও গোলজার রহমান (৩৪)। তারা উভয়ই জামায়াতের যুব বিভাগের সাথে সংশ্লিষ্ট এবং এজাহারভুক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ। এর আগে একই মামলার আসামী জামায়াতের যুব বিভাগের কর্মী তৌহিদুল ইসলাম কানন (৩৫) এবং মামলার আসামী না হলেও জামায়াতের পেশাজীবি বিভাগের সেক্রেটারি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।