আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন উপলক্ষ্যে এক সাধারণ সভা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন. সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজীর রহমান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মোমিন খান, আবু হাসান, হেদায়েতুল ইসলাম নয়ন, পবিত্র কুমার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফাকে আহবায়ক, বেনজীর রহমান ও আবু হাসানকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভা
বান্দরবানের নবাগত জেলাপ্রশাসক ‘মো: সানিউল ফেরদৌস’ বান্দরবান জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ৫ই এপ্রিল/২৬ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনজুরুল হক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সেক্রেটারী এন এ জাকির, সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সাবেক সেক্রেটারী ও দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি আবুল বশর ছিদ্দিকী, সাবেক সেক্রেটারি মিনারুল হক, দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন, আমার দেশ প্রতিনিধি আবুল বশর নয়ন, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, ইন্ডিপেন্ডেন্ট টিবির প্রতিনিধি মংটিন, চ্যানেল ২৪ এর প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, এনটিবি মাল্টিমিডিয়া প্রতিনিধি শফিকুল রহমান প্রমুখ।
কণ্ঠবীথির উদযাপন
শ্রীপুর (মাগুরা) : আলোর খোঁজে ক্লান্তিহীন এ স্লোগান নিয়ে মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠ বীথি ২৮ বছর উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী ছিল নানা আয়োজন। সকাল ১০ টায় শহরের নোমানী ময়দান থেকে কণ্ঠবীথি প্রতিশ্রুতিশীল শিল্পীদের অংশগ্রহণ শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে জেলা অডিটোরিয়ামে নতুন পুরাতন সদস্যদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলা অডিটোরিয়ামে এ আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
গাঁজাসহ বিক্রেতা আটক
মোংলা সংবাদদাতা : মোংলা উপজেলার চটেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যদের দ্বারা পরিচালিত একটি মাদকবিরোধী অভিযানে ৭৫ গ্রাম গাঁজাসহ মোঃ শুকুর আলী হাজারী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি সুন্দরবন ইউনিয়নের দিয়ার খন্ড এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ মজিদ হাজারীর পুত্র। পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানাধীন সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের বুড়বুড়িয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে মোঃ শুকুর আলী হাজারীকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।