খুলনার ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ আকরাম হোসেন কয়েকটি জটিল রোগে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার হাসপাতালে তাকে দেখতে যান। তিনি তার পাশে কিছু সময় অবস্থান করেন।

পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা, নেক হায়াত ও আশু আরোগ্য কামনা করে তিনি দোয়া করেন। এ সময় তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

তিনি হাসপাতালে উপস্থিত তার পরিবার ও স্বজনদের প্রতি সহানুভূতি জানান এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তায়ালার রহমতের ওপর ভরসা রাখার পরামর্শ দেন।