রংপুর অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন-আগামী দিনের ইনসাফের বাংলাদেশ গড়তে নেতৃত্ব দেবে জামায়াতে ইসলামী। তিনি গতকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে একথা বলেন।

এসময় জুলাই বিপ্লবের আতœদানকারী শহীদ এবং আহতদের জন্য দোয়া করে মাওলানা আব্দুল হালিম বলেন, রংপুরের আবু সাঈদ সহ প্রায় দেড় হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের ওয়াদা থেকে সরকার পাস কাটিয়ে ওয়াদা ভঙ্গ করেছে। স্বাধীন বিচার ব্যাবস্থা, নির্বাচন কমিশন সব তারা ভুলেগিয়ে দলীয় করন করছে। ফ্যাসিস্ট সরকার ২৪ শের এই দিনে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। আজ তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আজ জামায়াত সংসদে জাতির সম্মানজনক প্রতিনিধিত্ব করছে। তাদের দুঃশাষনের সময়ে জামায়াত বিএনপি সহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেল জুলুম খুন ক্রসফায়ার চাকুরিচ্যুত করে অমানুষিক নির্যাতন করেছে। সেই রক্তমাখা জুলাই বিপ্লবের জন্য মাসব্যাপী সকল কর্মসুচি সফলভাবে পালন করতে হবে। তিনি বলেন, সরকার দলের লোকজন বিভিন্নস্থানে মব সৃষ্টি করে বিরোধী দলের নেতা কর্মীদের হেনাস্থা এবং র্নিযাতন করছে। সর্তকতার সাথে এসব মোকাবেলা করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১ আগস্ট গণমিছিল এবং ৫ আগস্ট জনগনকে সাথে নিয়ে ১১ দলীয় ঐক্যৈর পক্ষে ফ্যাসিস্ট বিদায় দিবস পালন করতে হবে।

সভায় মাওলানা হালিম বলেন,রংপুর সহ দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনজীবিকা এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নে বাস্তব রূপ দেখতে চাই। তিনি বলেন, গণঅভ্যুথানের জনগনের আকাংখা পূরন,স্বাধীন বিচার ব্যবস্থা, মানবাধিকার ও গুম খুনের অধ্যাদেশ গুলো সংসদে অনুমোদন না দিয়ে সরকার জনগনকে ধোকা দিয়েছে।

অঞ্চল দায়িত্বশীল বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, মুহাম্মদ আব্দুর রশিদ ও মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, মহানগর সেক্রটারী কে এম আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী এমপি ও সেক্রেটারী মাওলানা এনামুল হক, নীলফামারী জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার এমপি ও সেক্রেটারী মাওলানা আমতাজুল ইসলাম, পঞ্চগড় জেলা আমীর মোহাম্মদ ইকবাল হোসাইন ও সেক্রেটারী মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ও সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ আনিছুর রহমান ও সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, গাইবান্ধা জেলা আমীর মোহাম্মদ আব্দুল করিম সরকার এমপি ও ভারপ্রাপ্ত সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, কুড়িগ্রাম জেলা আমীর অধ্যক্ষ আজিজুর রহমান সরকার ও ভারপ্রাপ্ত সেক্রেটারী আব্দুল হামিদ এবং লালমনিরহাট জেলা আমীর এডভোকেট আব্দুল বাতেন ও সেক্রেটারী এডভোকেট ফিরোজ হায়দার লাভলু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

অঞ্চল দায়িত্বশীল বৈঠকে মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দেশের ৭০ শতাংশ জনগনের দেয়া কাংখিত গনভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে ২৪ শের বিপ্লব সাধিত হয়েছে। জুলাই সনদের বাস্তবায়নের সেই বিপ্লবের পুর্নতা দিতে হবে।