ইসলামিক এডুকেশন সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আদর্শ সমাজকল্যাণ পরিষদ ভবন মিলনায়তনে ‘আদর্শ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ৪টায় অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, প্যারেন্টিং কনসালটেন্ট ও ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক আহসান হাবীব ইমরোজ।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন ইসলামিক এডুকেশন সোসাইটির টাঙ্গাইল জেলার প্রধান উপদেষ্টা আহসান হাবীব মাসুদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যাংকার জিয়াউল্লাহ খান, অধ্যক্ষ মঞ্জরুল হক, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, অধ্যক্ষ মফিজুল হক, ড. আব্দুল জলিল প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ইসলামিক এডুকেশন সোসাইটির টাঙ্গাইল জেলার সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়ৈশী এবং যৌথভাবে সঞ্চালনা করেন অধ্যক্ষ জাহানুর চৌধুরী ও মো. রবিউল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুগোপযোগী, দক্ষ ও আদর্শ শিক্ষক তৈরির মাধ্যমেই কেবল মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। তাঁরা শিক্ষকদের ইলম, আমল, আখলাক এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির সমন্বয়ে শিক্ষাদান করার আহ্বান জানান।