সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আদালি সরদারের পুত্র।
এলাকাবাসী জানায়, জমিতে কৃষি কাজরত অবস্থায় বজ্রপাতে আক্রান্ত হলে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মো: শাকির হোসেন বলেন, হাসপাতালে আনার পূর্বের তার মৃত্যু হয়েছিলো।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাফিউল আলম পাটোয়ারী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।