ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন পদ্মাকর ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাসস্ত ইউপি চেয়ারম্যান বিকাশ বিশ্বাস। রোববার রাতে সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ধানহাড়িয়া এলাকায় মেসার্স শরিফুল ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বিকাশ বিশ্বাস সদর উপজেলার পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ইউনিয়ন পরিষদে অনুপস্থিতির কারণে তিনি বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইউপি নির্বাচনে জয়ী হন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে বিকাশ বিশ্বাস মোটরসাইকেলের জ্বালানি নিতে ফিলিং স্টেশনে যান। এ সময় সেখানে দীর্ঘ লাইন ছিল। অভিযোগ রয়েছে, তিনি লাইনে না দাঁড়িয়ে উল্টো পথে প্রবেশের চেষ্টা করলে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ করে সেখানে উপস্থিত কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় ও জামা ধরে টানাহেঁচড়া করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন।