বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোল্লা আলতাফ হোসেন (৫৬) গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্ল¬াহি...রাজিউন)। তিনি উপজেলার বৈলসিংহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে চাকরিরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি ব্যবসায় ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। সোমবার সকাল ১০টায় উপজেলা বৈলসিংহ স্কুল এন্ড কলেজের হাইস্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে নিজ গ্রাম বৈলসিং পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের নামাজের জানাযায় জন প্রতিনিধিসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং গণ্যমাান্য মুসল্লিরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গ্রাম-গঞ্জ-শহর
বাগমারায় বিশিষ্ট সমাজ সেবী মোল্লা আলতাফের ইন্তিকাল
তিনি উপজেলার বৈলসিংহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে চাকরিরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি ব্যবসায় ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন।