বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাঁশখালীর কালীপূর ইউনিয়েনে অগ্নিদুর্গত দুই পরিবারের মাঝে জামায়াতে ইসলামী কালীপূর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে কালীপুর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে অগ্নিদুর্গত দুই পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। তিনি অগ্নিদূর্গত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের উলামা বিষয়ক সম্পাদক এনামুল হক জিহাদী, কালীপুর ইউনিয়ন জামায়াতের আমীর আশরাফ হোসাইন, আরো উপস্থিত ছিলেন শাহাব উদ্দিন শিহাব, সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি বলেন, আল্লাহ তা’য়ালা তার প্রিয় বান্দাদের ভয়-ক্ষুধা-সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করে থাকে। বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে মানবতার সংগঠন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা আমাদের বিপদগ্রস্ত ‘ভাইদের পাশে দাঁড়িয়েছি।
অভিষেক
মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ২০২৬-২০২৭ সালের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় মির্জাপুর প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দৈনিক প্রথম আলো পত্রিকার মির্জাপুরের প্রতিনিধি সোহেল মহসিন শিপন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মোঃ এরশাদ মিয়া
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সোহেল মহসিন শিপন এবং সঞ্চালনা করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। দ্বিতীয় পর্বে সঞ্চালনা করেন নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা খান সালমান হাবীব।
পর্যালোচনা সভা
বাঁশখালী (চট্টগ্রাম) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র আয়োজনে উপজেলাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিতকরণে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০৪ এপ্রিল বিকাল ৪টায় বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইফরাদ বিন মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলজিইডির চলমান প্রকল্পের কাজের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাস্তবায়নকালীন চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং কাজের মান শতভাগ বজায় রাখতে সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।
বার্ষিক ক্রীড়া
আবুল বাসার আব্বাসী, হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জে রাওয়ান বিন রমজান দাখিল মাদরাসা পুটাইল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোতার পুরস্কার বিতরণি ২০২৬ ইং অনুষ্টিত হয়েছে।
সনিবার (৪ এপ্রিল) বেলা এগারোটায় মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের রাওয়ান বিন রমজান দাখিল মাদরাসা প্রাঙ্গনে এঅনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষা শিবির
ময়মনসিংহের ভালুকায় উপজেলা জামায়াতের দিনব্যাপী ওয়ার্ড সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস মাওলানা মোজাম্মেল হক আকন্দ। উপজেলা জামায়াতের আমীর ছাইফ উল্লাহ পাঠান ফজলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শাখার আমীর আব্দুল করিম, বিশেষ অতিথি হিসেবে দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান পাঠান। শতাধিক ওয়ার্ড সভাপতি শিক্ষা শিবিরে অংশ গ্রহণ করেন।
পুরস্কার বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ, নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান।
কমিটি বিলুপ্ত ঘোষণা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা ঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে ভাটিয়ারী ইউনিয়নের জলিল এলাকায় উপজেলা বিএনপির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী। তিনি বলেন, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষে এ পুনর্গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
স্বস্তি ফিরে এসেছে
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার তিনটি ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা সেবা পুনরায় চালু হওয়ায় চিকিৎসা সেবা প্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, দীর্ঘদিন চিকিৎসক সংকট থাকায় উপজেলার তিনটি উপস্বাস্থ্য কেন্দ্রে বন্ধ ছিল। চলতি বছর ফেব্রুয়ারি মাসে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসক যোগদান করায়, হাসপাতালের অধীনে ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস চিকিৎসকগণ রোগীদেরকে স্বাস্থ্যসেবা প্রধান শুরু করেছেন।
শিয়ালের উপদ্রব
ধুনট, সংবাদদাতা: বগুড়ার ধুনটে সম্প্রতি শিয়ালের উপদ্রব উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। প্রতিদিন সন্ধ্যার পর ডেরা ভেঙে ক্ষুধার্ত ও হিংস্র শিয়াল দলবদ্ধভাবে লোকালয়ে ঢুকে হাঁস-মুরগি ধরে খাওয়ার পাশাপাশি পথচারীদের ওপর আক্রমণ চালাচ্ছে। এমনকি উপজেলায় দিনের বেলাতেও গৃহপালিত পশুর ওপর হামলার ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৮ থেকে ৯ জন পথচারী ও কৃষক শিয়ালের কামড়ে আহত হয়েছেন। এতে করে উপজেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।বিশেষ করে গত চার থেকে পাঁচ মাস ধরে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। সন্ধ্যা নামার সাথে সাথেই ঝোপঝাড় থেকে দলবেঁধে বের হয়ে লোকালয়ে প্রবেশ করছে ক্ষুধার্ত ও হিংস্র শিয়াল। এ কারণে অভিভাবকরা বিকেল হলেই শিশুদের ঘরের বাইরে যেতে নিষেধ করছেন।