শরীয়তপুর সংবাদদাতা : ভেদরগঞ্জ পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরিক্ষায় অনিয়মের অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পৌরসভার কর্মকর্তাদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয় এবং অভিযোগ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপু জানান, ভেদরগঞ্জ পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরিক্ষাসহ এখানে তিনটি পদে নিয়োগ দেয়া হয়েছে। এ নিযোগে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। একই সাথে পৌর ভবন নির্মানে নকশা অনুযায়ী কাজ হয়নি। এমন অভিযোগের ভিত্তিতে আমাদের ডিডি মহোদয়ের নির্ধেশক্রমে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়াগেছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে চুরান্ত প্রতিবেদন আমরা কমিশনে দাখিল করবো।