ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে এস এস সি পরীক্ষার্থী নাহিদা হত্যার প্রতিবাদে খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র ছাত্রীরা। গত রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ধামরাই সেন্ট্রাল স্কুলের এস এস সি পরীক্ষার্থী নাহিদা আক্তার (১৬) হত্যার প্রতিবাদে খুনি শামীম (স্বপনের) ফাঁসির দাবিতে অত্র স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকরা মিলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে । বিক্ষোভ মিছিলটি ধামরাই পৌর শহরের রথ খোলা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী গিয়ে মিছিলটি শেষ হয় ।
অপরাধ
নাহিদা হত্যার প্রতিবাদ ছাত্র ছাত্রীদের
ঢাকার ধামরাইয়ে এস এস সি পরীক্ষার্থী নাহিদা হত্যার প্রতিবাদে খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন