প্রতিবাদের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার দোকানীদের বাধ্যতামূলক দোকান বন্ধ করিয়েছেন সাবেক ছাত্রলীগ কর্মী তূর্য কীর্তনীয়ার নেতৃত্বে কিছু শিক্ষার্থী।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়,বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ দোকানগুলোতে যেয়ে দোকানীদের তালা দিতে বলেন তারা।

জানা যায়,গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারকের সাথে এক দোকান কর্মচারীদের সাথে অসদাচরণের অভিযোগ উঠে। খাাবরে মাছি পাওয়ায় খাবারের বাটি ছুড়ে মারেন তিনি।

এ ঘটনাকে পুঁজি করে সাবেক ছাত্রলীগ কর্মীর নেতৃত্বে একদল শিক্ষার্থী জোরপূর্বক দোকান বন্ধ করে দেয়। তবে, দোকানীরা স্বেচ্ছায় দোকান বন্ধ করেছে বলে দাবি করে তারা তারা।

তবে, সিসিটিভি ফুটেজ ও দোকানের কর্মচারী ও মালিকদের জিজ্ঞেস করলে জানা যায় ভিন্ন তথ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় হলুদ টিশার্ট পরিহিত তূর্য কীর্তনীয়া সহ কিছু শিক্ষার্থী ভাসানী হল সংলগ্ন দোকান বন্ধের নির্দেশ দিচ্ছে। এদিকে দোকানদারেরা জানান, তাদের ১ ঘন্টার জন্য দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। প্রথমে তারা দোকান বন্ধ করতে রাকি হননি। পরে তাদেরকে হুমকি দেয়া হলে দোকান বন্ধ করেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে আ ফ ম কামাল উদ্দিন হল সংলগ্ন দোকান কর্মচারি বলেন, কালামউদ্দিন হলের সিকবয় এসে জানায় হল সংসদের ভিপি তাদেরকে দোকান বন্ধের নির্দেশ দিয়েছে। এজন্য তারা দোকান বন্ধ করেছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হলের ভিপি জি এম রায়হান কবীর।

এদিকে দোকান বন্ধ হলে সেখানে উপস্থিত হন ছাত্রশক্তি থেকে নির্বাচিত জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী। এসময় সে জোরপূর্বক দোকান বন্ধের প্রতিবাদ জানান এবং দোকান খুলে দিতে বলেন। তখন তার সাথে তূর্য কীর্তনীয়াসহ ছাত্রদল ও ছাত্রলীগের সাবেক কিছু কর্মীর ব্যাপক কথা-কাটাকাটি হয়। এদের মধ্যে ছিলেন সাবেক ছাত্রলীগ কর্মী তানজির হিমেল, রিশিকেশ কানু ও ফুয়াদসহ আরো অনেকে।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রাজ্জাক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী রাত নয়টায় দোকানগুলো পুনরায় খুলে দেয়া হয়।