বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে "লাওহে মাহফুজের নূর শীর্ষক ক্বারীয়ানা তিলাওয়াত প্রতিযোগিতা" অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ই মে, ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে ১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় মিনিটে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজনের পর্দা উন্মোচিত হয়। অত:পর অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণায় স্মরণ করিয়ে দেওয়া হয় সেই শহীদদের কথা যারা কুরআন পড়ার অধিকার আদায়ের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।
পরবর্তীতে ক্রমান্বয়ে প্রতিযোগীদের সুমধুর কণ্ঠে তিলাওয়াত এবং বিচারকমণ্ডলীর পর্যালোচনার মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে যেতে থাকে।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন: ১. মুহতারামা মান্জুমান আরা মিন্জু, ২. মুহতারামা মাহমুদা শিকদার মুন্নি, ৩.মুহতারামা সাবিনা ইয়াসমিন ইতি
উস্তাযা প্যানেল, বাংলাদেশ তালিমুল কুরআন ফাউন্ডেশন।
এরপর উন্মুক্ত সাংস্কৃতিক পরিবেশনায় বোনদের স্বত:স্ফূর্ত পদচারণা ছিলো। এরপর বিচারকদের নসীহতে ছিলো কুরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে কুরআনের হক পালন করার আহবান। অবশেষে পুরষ্কার বিতরণীর মাধ্যমে এই মনোরম আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
কুরআন দিবস আমাদের শেখায় কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়; বরং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের জন্য নাযিল হয়েছে।
কুরআনের মর্যাদা রক্ষায় ঈমানদার জনতার আত্মত্যাগ আমাদেরকে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকার প্রেরণা দেয়। কুরআনের আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় কাজ করাই হোক আমাদের অঙ্গীকার। এই শিক্ষাকে স্মরণ করিয়ে দিতেই বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আজকের এ আয়োজন। শিক্ষার্থীরা স্বস্তঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করেছে।