আগামী ২৫ এপ্রিল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ ২৩ এপ্রিল সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ- মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, মাওলানা আ.ফ.ম আবদুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, এড. আতিকুর রহমান, জনাব মো: দেলোয়ার হোসাইন, জনাব মাহফুজুর রহমান, ডা: ফখরুদ্দিন মানিক, ড. আবদুল মান্নান, জনাব নাজিমুদ্দিন মোল্লা, জনাব শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, জনাব শাহীন আহমদ খান, জনাব আবদুস সাত্তার সুমন, জনাব মাইনুদ্দিন, ডা: আতিয়ার রহমান ও ডা: মারুফ শাহরিয়ার।
সভায় জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরিশেষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করা হয়।