ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষি উন্নয়নকে আরও গতিশীল করতে চরের কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে “বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় বিভিন্ন চরের ৯টি কৃষক গ্রুপের মাঝে এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রব্বানী প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না এবং টেপাখড়িবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, চরাঞ্চলের কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং কৃষকদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা।