আগামী নির্বাচনে ঢাকার দুই সিটি কর্পোরেশনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল সোমবার পুরানা পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করেন।

এসময় জুলাই সনদের ব্যাপারে পীর সাহেব চরমোনাই বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার ওপরে আস্থা রাখতে চাই।

যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিকে গোলামীর চুক্তি আখ্যায়িত করে তা বাতিলের দাবী করেন পীর সাহেব চরমোনাই।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরে পীর সাহেব চরমোনাই বলেন, বিজেপি যা করছে তা কোন সভ্যরাষ্ট্র করতে পারে না। তাদের ধর্মনিরপেক্ষতার দাবী মারাত্মকভাবে বিঘিœত করছে। ভারতকে এই বর্বরতা থেকে বিরত থাকতেই হবে।