টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও আমজাদ আলী কলেজের জমি আত্মসাতের পায়তারাকারী জাঈদ বিন কালামের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উক্ত কলেজ ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার বালিগাঁও বাজার সংলগ্ন কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই কলেজ ও বিদ্যালয়ে প্রায় ৩হাজার শিক্ষার্থী রয়েছে। কলেজটি বাজার সংলগ্ন হওয়ায় বহিরাগত অনেক মানুষের যাওয়া আসা থাকে তাই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য একটি গেইট নির্মাণ কাজ শুরু হয়। ঠিক তখন একটি কুচক্রী মহল গেইট নির্মাণ কাজে বাধা দেয়। এবং একটি মিথ্যা মামলা দেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই দুষ্কৃতিকারী ভূমিদস্যুর বিচার চাই।