আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝিউরী এলাকার জব্বার মাঝির বাড়ির বাসিন্দা মৃত বৌদি আলমের পুত্র মোহাম্মদ সাদ্দাম হোসেন (২৮), একই ইউনিয়নের কামাল মেম্বারের বাড়ির, ঝিউরী এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র রোকন উদ্দিন (২৮), উপজেলা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের পুত্র জাহিদুল ইসলাম প্রকাশ মিন্টু (৩৯), ৬নং বারখাইন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সৈয়দ কুচাইয়া কাজীবাড়ি এলাকার বাসিন্দা আবুল কাশেমের পুত্র মোজাম্মেল হক (২৬), এবং হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার মফিজুর রহমানের বাড়ির বাসিন্দা মফিজুর রহমানের পুত্র শফিউর রহমান (২৭)।