বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জুলাই আন্দোলনে শহীদরা আমাদের দেশের সম্পদ। এ আন্দোলন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী একক কৃতিত্ব দাবী করেনা। তবে এ আন্দোলন পরিচালনার এক পর্যায় সরকার জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে এর মাধ্যমে বুঝা যায় অবৈধ সরকার ধরে নিয়েছিল এ আন্দোলনের একক মাষ্টার মাইন্ড জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। আমাদের ভাইয়েরা জীবন বাজী রেখেছেন শহীদ হয়েছেন ফাঁসীল মঞ্চে গিয়েছেন তবুও আত্মসমার্পন করেননি। তাই অবৈধ সরকার মনে করেছিল জামায়তে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে যদি দমন করা যায় তাহলে এ আন্দোলনকেও ঠান্ডা করা যাবে। তিনি গত মঙ্গলবার বিকেলে বাউফল সদর ইউনিয়নের জৌতা গ্রামে জুলাই বিপ্লবে শহীদ আশিকুর রহমান হৃদয়ের পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২ লক্ষ টকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন।

বাউফল ইউনিয়ন জামায়াতের আমীর আবদুস সোবহানের সভাপতিত্বে এ অনষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাও. মু. ইসহাক মিয়া, উপজেলা নায়েবে আমীর মাওলানা মু. রফিকুল ইসলামসহ অন্যন্য নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ মঙ্গলবার মদনপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো: সুলতানকে ঘর নির্মানের সহায়তার অংশ হিসেবে ৪বান্ডিল টিন, জৌতা গ্রামে আগুনে পুরে যাওয়া পরিবারকে ঘর মেরামতের জন্য ২০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, বাউফল থানা অফিসাসর্’ ইনচার্জ মো; কামাল হোসেন, বাউফলের এএসপি সার্কেল ও ইসলামী ব্যাংক বাউফল শাখা অফিসে সৌজন্য সাক্ষাৎ করেণ। এছাড়াও মদনপুরা ইউনিয়ন, বাউফল ইউনিয়নে গন সংযোগ, বাউফল প্রেসক্লাবে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউফলে সনাতনী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যসহ প্রায় ১০টি অনুষ্ঠানে তিনি অংশগ্রহন করেণ।

ড. শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন, যে রাজনীতির মধ্যে কোরান থাকেনা সেটা রাজনীতিই হতে পারেন না সেটা আবু জেহেলেন নীতির মধ্যে পরে যায়। আবু জেহেলরা সব কিছু দিতে চেয়েছিল কিন্তু আল্লাহর রাসুল তাদের সাথে আপোষ করেন নাই। জামায়াতে ইসলাম এমন নেতৃত্ব তৈরির কাজ করছে যাদের অন্তরে থাকবে আল্লাহ পরকালের ভয়। তিনিস আরো বলেন, কিছু লোক বলে আমরা টাকা দিয়ে সব কিছু কিনে ফেলব। বাউফলের জনগন আমরা অস্ত্রের মুখে মাথানত করি নাই টাকার পাহাড়ের কাছে মাধানত করব না। আমরা শক্তি দিয়ে বাউফলকে জয় করতে চাইনা ভালবাসা ও আদর্শের শক্তি দিয়ে বাউফলের মানুষের হৃদয় দখল করতে চাই।