আমতলী (বরগুনা) সংবাদদাতা : ধারের টাকা না দিলে আত্মহত্যার হুমকি দিয়েছেন চম্পা বেগম নামের এক নারী। একই সঙ্গে তিনি পাওনাদার মিরাজ হাওলাদারের বাড়িতে অনশনে বসেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী পৌরসভার বাসুগী গ্রামে সোমবার সকালে।

জানা গেছে, পৌর শহরের বাসুগী গ্রামের মফেজ হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার আমতলী সরকারি কলেজের সামলে আলিফা কসমেটিক্সের ব্যবসা করেন। তার পাশে তিশা-নিশা ফ্যাসন নামের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে চম্পার। এক বছর আগে ব্যবসায়ী চম্পা বেগম মানবসেবা নামের একটি বে-সরকারী সংস্থা থেকে এক লাখ ৮০ হাজার টাকা ঋণ তুলে মিজারকে দেয়। গত জানুয়ারি মাসে মিরাজ ব্যবসা গুঁড়িয়ে পালিয়ে যায়। এতে বিপাকে পড়েন ঋণ গৃহীতা চম্পা বেগম। তার পালিয়ে যাওয়ার পর থেকে ওই ঋণ চম্পা পরিশোধ করে আসছে। সোমবার সকালে চম্পা টাকার দাবিতে মিরাজের বাড়িতে অনশনে বসেছে। চম্পার দাবি টাকা না দিলে সে আত্মহত্যা করবে এবং তার (মিরাজ) বাড়ি থেকে যাবেন না। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।