লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের শ্রীনগরের উত্তর কামারগাঁও এলাকার মজিদ ব্যাপারীর বাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় নারী পুরুষসহ আহত হয়েছে প্রায় ১০ জন। জানা যায়, রোববার সকালে বাঘরা এলাকার রাজা, রাসেল, বাবু ও সাকিলের নেতৃত্বে প্রায় শতাধিক লোক হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময়ে গুলী হয়েছে বলে অভিযোগ করেন আহত ব্যক্তিরা। এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি অভিযোগ করা হয়েছে।