কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালী পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত কুমারখালী রেলস্টেশন চত্বরে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলে। এসময় অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা তিন শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

পৌর জামায়াতে ইসলামী আমীর অ্যাডভোকেট রবিউল ইসলামের পরিচালনায় মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্ভোধন করেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি নমিনি মোঃ আফজাল হোসাইন। এসময় তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এই ক্যাম্প করা হয়েছে। ধাপে ধাপে উপজেলার বিভিন্ন এলাকায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার।

পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর নেতা আকমল হোসেন মোল্লা, আব্দুল মোতালেব, রজব আলী, পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি মাসুদ রানা, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, পৌর ৮নং ওয়ার্ডেরর সভাপতি ফরিদ উদ্দিন, ৩নং ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম রবি সহ স্হানীয় জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ। ক্যাম্পে ফ্রি চিকিৎসা, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্টসহ বিজ্ঞ ডাক্তারের পরামর্শ দেওয়া হয়।