আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এদের অবস্থা খুবই গুরুতর। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টায় আনোয়ারা-চন্দনাইশ সড়কের আনোয়ারা থানার মোড় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাককে জব্দ করেছে আনোয়ারা থানা পুলিশ। নিহত একজন হলেন চট্টগ্রামের চন্দনাইশের কেশুয়া এলাকার বাসিন্দা আবু তালেব (৫৫) এবং অপর আহত ব্যক্তি হলেন মো. সিফাত (২৮)। এ ঘটনার প্রত্যক্ষদর্শী মিঠুন কুমার দত্ত বলেন, ভোর ৬টার দিকে চাকরিতে যাওয়ার সময় উপজেলার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমুখী পণ্যবাহী ট্রাকটি একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে ২ জন আহত হয়। দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে একজনকে আমিসহ চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।